চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঈদ পর্যন্ত বন্ধ থাকবে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের সব শপিং সেন্টার। রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান প্রমুখ।
পৌর মেয়র মিজানুর রহমান বলেন, সোমবার থেকে ঈদুল ফিতর প্রর্যন্ত সব শপিং সেন্টার বন্ধ রাখার সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে।
বিজয়নগরে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ঈদ পর্যন্ত সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়নগর উপজেলার ব্যবসায়ীরা। রবিবার সকালে উপজেলা কার্যালয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার এতে সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ওসি, বিভিন্ন উপজেলার চেয়ারম্যানসহ বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ।