এই সময়ের ছড়া
চৌধুরী ফেরদৌস
বৈশাখ
কষ্ট পাক
সে কখনো
চায় না,
বৈশাখ
ছাড়া তাই
কোনো গান
গায় না;
কিন্তু তা
ঘরে বসে,
নয় কষে
ধীরলয়:
লোকে যদি
শুনে কয়,
‘দুর্দিনে
নেই ভয়?’
তাই শেষে
চুপেচুপে
দরজা-জানালা
করে বন্ধ
ছেলে মেয়ে
বউ নিয়ে নন্দ
নেচে-গেয়ে
করছে আনন্দ।
এই সময়ের ছড়া
চৌধুরী ফেরদৌস
বৈশাখ
কষ্ট পাক
সে কখনো
চায় না,
বৈশাখ
ছাড়া তাই
কোনো গান
গায় না;
কিন্তু তা
ঘরে বসে,
নয় কষে
ধীরলয়:
লোকে যদি
শুনে কয়,
‘দুর্দিনে
নেই ভয়?’
তাই শেষে
চুপেচুপে
দরজা-জানালা
করে বন্ধ
ছেলে মেয়ে
বউ নিয়ে নন্দ
নেচে-গেয়ে
করছে আনন্দ।