লিওনেল মেসির সঙ্গে ডিয়েগো ম্যারাডোনার তুলনা পছন্দ নয় ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোর। তিনি বলেন, ‘আমি দুই জনের মধ্যে তুলনায় রাজি নই। আমি মেসিকে প্রচণ্ড সম্মান করি। বর্তমান প্রজন্মে মেসি অন্যতম সেরা। কিন্তু ম্যারাডোনা ভিন্ন, তার ফুটবল মেধাই ভিন্ন। প্রতিপক্ষ সব সময় তাকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু সব সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং সে প্রবল প্রতিপক্ষও। মেসি অবশ্যই সেরা খেলোয়াড়। কিন্তু ম্যারাডোনা ভিন্ন গ্রহের। তার সঙ্গে অন্য কারোর তুলনা চলে না। আমি কখনো পেলের খেলা দেখিনি। ম্যারাডোনাকে দেখেছি। সাত বছর তার কোনো খেলা মিস করিনি। সে অন্যতম সেরা নয়, সেরাদের সেরা।’