বাগেরহাট-৩: বেসরকারি ফলে জয়ী নৌকার হাবিবুন নাহান তালুকদার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের সব প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

তারা হলেন, বাগেরহাট-১ আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনে বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহান তালুকদার ও বাগেরহাট–৪ আসনে মো. মোজাম্মেল হোসেন। রাতে জেলা রিটানিং কর্মকর্তার কন্টোল রুম থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন: বিকাল ৫টা থেকে মোবাইলে লেনদেন বন্ধ থাকবে

বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহান তালুকদার সবকটি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৮৮ হাজার ৯০৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন মাত্র ১৩ হাজার ৪০৮ ভোট। 

ইত্তেফাক/আরকেজি