কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর দোকান-বাজার খোলার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আড়ংয়ের নির্ধারিত কিছু আউটলেট গতকাল রবিবার থেকে পুনরায় চালু হয়েছে। সম্ভাব্য সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ ছাড়াও আড়ংয়ের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মেনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব আউটলেট খোলা থাকবে। ক্রেতার স্বাস্থ্যঝুঁকি হ্রাসের স্বার্থে প্রথমবারের মতো বিপণীকেন্দ্রে আসার আগে অনলাইনে টাইমস্লট বুকিং চালু করা হয়েছে। aarong.com ওয়েবসাইটে গিয়ে নিকটতম আউটলেটে কেনাকাটা করার জন্য তারিখ ও সময় বুকিং দিতে পারবেন ক্রেতা।
এছাড়া ক্রেতাকে মাস্ক পরিধান করা, ১০ বছরের কম বয়সি শিশুর প্রবেশ না করা, প্রবেশের আগে জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করা, থার্মাল স্ক্যানারে শরীরের তাপমাত্রা পরীক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে।—প্রেস বিজ্ঞপ্তি