ইসলামী ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীআহ সুপারভাইজরি কমিটির সভা সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সামাদ ও অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি