কাউখালীতে এক শিশুকে (৬) বলাত্কারের অভিযোগে মো. মিঠু (২০) নামে এক যুবককে গত শনিবার দিবাগত রাতে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে কাউখালী সদর ইউনিয়নের মুক্তারকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
ঐ স্কুলছাত্রের বাবা জানান, ‘তার ছেলেকে নারকেলের লোভ দিয়ে মিঠু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বিকালে রক্তাক্ত অবস্থায় ছেলে বাড়ি ফিরে আসে। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে গুরুতর অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ মিঠু হাওলাদার (২০) একই গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. ফাহাদ হোসেন জানান, ‘তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নত চিকিত্সার জন্য পিরোজপুর পাঠানো হয়েছে।’ কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ‘এ ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।’