করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও বিধিনিষেধ মেনে চলতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকা মহানগরীর ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার, মিরপুর, হাজারীবাগসহ জেলার প্রায় সব উপজেলায় ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ৩০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৪টি মামলা এবং ৪১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এর পাশাপাশি এবং বিভিন্ন ব্র্যান্ডের তেল নকল করে সংরক্ষণের জন্য দুই জনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া ৩৩৩ ও মেসেজ থেকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা ২০০টি এবং দোহার উপজেলাতে ৬১টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া, টিসিবির বিক্রয়কেন্দ্রগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।