নওগাঁর বদলগাছীতে করোনা ভাইরাসে আরও ২জনের পজেটিভ এসেছে। এ নিয়ে মোট ৫ জন আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া গেছে।
জানা যায়, গত ১০ মে নতুন করে যে দু’জনের করোনা শনাক্ত হয় তাদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা ও অন্যজন উপজেলার পাহাড়পুর ইউপির চাকলা গ্রামের ঢাকা ফেরত এক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কানিস ফারহানা বলেন,বাইরে থেকে আসা ও অন্যান্য ১৬০ জনের নমুনা সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এদের মধ্যে মোট ৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
ইত্তেফাক/এমআরএম