বাংলাদেশে দুটি নতুন মোবাইল হ্যান্ডসেট নকিয়া ৫.১ প্লাস এবং নকিয়া ৩.১ প্লাস বাজারে এনেছে এইচএমডি গ্লোবাল। নকিয়া ৫.১ প্লাস এখন পাওয়া যাচ্ছে ২১,৯৯০ টাকায় আর নকিয়া ৩.১ প্লাস পাওয়া যাবে এ মাসের শেষে। গতকাল রাজধানীর একটি হোটেলে নকিয়া হ্যান্ডসেটের উদ্বোধনী অনুষ্ঠানে এইচএমডি গ্লোবাল প্যান এশিয়ার জেনারেল ম্যানেজার সন্দ্বীপ গুপ্ত বলেছেন, নকিয়া ৫.১ প্লাস মোবাইল হ্যান্ডসেটটি আমাদের কারিগরি-বুদ্ধিমান ভক্তদের জন্য, যারা সেরা মূল্য কর্মদক্ষতা সমন্বয় খোঁজে। নকিয়া ৩.১ তে রয়েছে ৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে স্ক্রিন। যেখানে যুক্ত হয়েছে পছন্দের আরো নিউজফিড, অ্যাপস এবং ভিডিও, যা এ ডিভাইসকে কন্টেন্ট স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়ার জন্য একটি আদর্শ ডিভাইস হিসেবে গড়ে তোলে। এর ৩৫০০ এমএএইচ ব্যাটারি২ যা একবার চার্জে দুদিন চলে। ১৩এমপি ফেজ ডিটেকশন অটো ফোকাস প্রধান ক্যামেরা ও সেলফির জন্য ৮ এমপি ক্যামেরা আছে। অকটা-কোর চিপসেটের মাধ্যমে এআই-এক্সেলেরেটেড অভিজ্ঞতা পাওয়া যাবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারহান রশিদ, হেড অব বিজনেস, এইচএমডি গ্লোবাল, ইফফাত জহুর, মার্কেটিং লিড, এইচএমডি গ্লোবাল।