একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা জয়লাভ করেছেন। ঐক্যফ্রন্ট প্রার্থীদের চেয়ে বিপুল ভোটের ব্যবধানে তারা বিজয়ী হন।
বিজয়ীরা হলেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের মহাজোট সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শহীদ ইসলাম পাপুল, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের মহাজোটের প্রার্থী মেজর (অবঃ) আবদুল মান্নান।
আরও পড়ুনঃ ময়মনসিংহ ৯: ময়মনসিংহ ৯: নৌকার আনোয়ারুল আবেদীন খান বেসরকারি ফলে নির্বাচিত
এরমধ্যে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের মহাজোটের প্রার্থী মেজর (অবঃ) আবদুল মান্নান ১৮৮৬৭১ পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্যফ্রন্টের আসম আবদুর রব পেয়েছেন ৪০৬৮২ ভোট।
ইত্তেফাক/আরকেজি