লকডাউন উঠে যাওয়ার পর করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে এই প্রথম ক্লাস্টার বা গুচ্ছ আকারে সংক্রমণ ধরা পড়েছে।
বিবিসি জানায়, রবিবার ৩ এপ্রিল প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর সোমবার উহানে নতুন পাঁচজনের করোনা ভাইরাস শনাক্ত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন যে পাঁচজন আক্রান্ত হয়েছেন তারা সবাই একই আবাসিক কম্পাউন্ডের বাসিন্দা।
তাদের মধ্যে ৮৯ বছর বয়সী এক ব্যক্তির স্ত্রী রয়েছেন। রোববার এই ব্যক্তির দেহেই প্রথম ভাইরাস ধরা পড়ে।
চীন সম্প্রতি লকডাউন শিথিল করে। তবে নতুন করে উপসর্গহীনভাবে আবারো ভাইরাসটির প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন, যে দেশগুলো লকডাউন থেকে বেরিয়ে আসছে এবং লোকেরা নির্বিঘ্নে চলাফেরা করছে, সেখানে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ