পিরোজপুর অফিস
পিরোজপুর জেলা হাসপাতালসহ জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সোমবার পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে এন-৯৫ মাস্ক বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকিরের হাতে ৬০০ এন-৯৫ মাস্ক তুলে দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। এ সময় জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন ও নাসির উদ্দিন হাওলাদার উপস্থিত ছিলেন। এছাড়া করোনা পরিস্থিতির শুরু থেকে জেলা পরিষদের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম, জনসাধারণসহ বিভিন্ন পেশাজীবীর মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও সাবান বিতরণ করা হয়। কর্মহীন হয়ে পড়া জেলার ৩ হাজার অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়।