নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
নালিতাবাড়ী উপজেলা হাসপাতালের অধীনে দোহালিয়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা. রেহেমা সারোয়াত সালাম।
গত ৪ মে তিনিসহ আরো কয়েক জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। রবিবার রাতে ঐ স্বাস্থ্যকর্মীর পজেটিভ রিপোর্ট আসে। তবে তার শরীরে করোনার লক্ষণ নেই।