মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে পণ্যের মূল্য তালিকা না থাকা, পরিমাপে কারচুপি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ছয় ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলম এবং রংপুর র্যাব-১৩ এর সহকারী পরিচালক বোরহান উদ্দিন মিঠাপুকুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।