মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রসঙ্গে

আমার বাবা অমলেন্দু শিকদার, বোধ হওয়ার পর থেকেই জেনে এসেছি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তিনি একজন সুবিধা বঞ্চিত মুক্তিযোদ্ধা। কিশোর বয়সে গিয়েছিলেন মুক্তিযুদ্ধে। বাবার কাছে যুদ্ধের রোমহর্ষক নানান ঘটনা শুনেছি। তাঁর কাছে দেখেছি জেনারেল ওসমানী স্বাক্ষরিত প্রমাণপত্র, অথচ সবই নাকি এখন অর্থহীন! বেশ ক’বার তালিকাভুক্ত এবং নানা দৌড়ঝাঁপ করেও জোটেনি সম্মাননা। আমার বাবার নীরব চোখের জল আমি দেখেছি। শুধু একটাই প্রত্যাশা—আমার বাবার মতো বঞ্চিত মুক্তিযোদ্ধাদের আর কিছু না হোক অন্তত স্বীকৃতিটুক দেওয়ার ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

পূর্ণিমা শিকদার মনি

খাদিমপুর, কাটালখাইড়, সিলেট