লোহাগাড়ায় এক বিক্রয়কর্মী করোনায় আক্রান্ত  

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় উদয়ন চাকমা (৩৩) নামের একজন প্রাণ কোম্পানির বিক্রয়কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি বান্দরবান জেলার জেলার রেইসা গ্রামে। তিনি লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মান্নান টাওয়ারের ভাড়াটিয়া।

বিষয়টি সোমবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

জানা যায়, গত ৯মে উদয়ন চাকমার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। সোমবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এ পর্যন্ত লোহাগাড়ায় ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান।

ইত্তেফাক/এমআর