বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন (৫৫) মারা গেছেন।
সোমবার রাত ৮টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সটিখোলা গ্রামে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের কর্মরত ছিলেন।
শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত রবিবার শের-ই বাংলা মেডিকেলে ভর্তি হন জয়নাল। এ সময় তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। একই সাথে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার রাতে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এর আগে রাত ৮টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
এদিকে জয়নালের মৃতদেহের পুনরায় করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ইত্তেফাক/এমআর