চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের বাবা ছায়েদ আলী মিয়াজী (৮৬) গত ৩০ এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসার পর মুগদা সরকারি হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়। দীর্ঘ ১১ দিন করোনার সঙ্গে লড়াই করে গতকাল সোমবার দুপুরে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।