আপনারা সর্বদা বাংলার সমালোচনা কেন করেন

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল লকডাউনের ভবিষ্যত স্থির করতে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি এবং অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিকেল ৩টায় শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরাও। সেই বৈঠকে মমতা ব্যানার্জি বলেন, ‘এটা রাজনীতি করার সময় নয়। কেউ আমাদের মতামত জানতে চাইছে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙবেন না’। প্রধানমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতার প্রশ্ন, ‘আমরা যখন আপনাদের সহযোগিতা করছি তাহলে আমাদের সর্বদা আক্রমণ কেন? কেন সবসময় বেঙ্গল, বেঙ্গল, বেঙ্গল? কেন এত সমালোচনা?’দেশব্যাপী লকডাউন জারি হওয়ার পর এটা পঞ্চম বৈঠক। -এনডিটিভি