দ.কোরিয়ার নাইটক্লাবে করোনা সংক্রমণ, আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৪

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নাইটক্লাবে গিয়ে এ পর্যন্ত ৯৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমে যাওয়ার পর দেশটিতে শিথিল করে নেয়া হয় লকডাউন । তবে এই সংক্রমণ আবারো প্রমাণ করে দিল যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের পরেও স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রত্যেকটি দেশের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। 

দক্ষিণ কোরিয়ায় এই সপ্তাহে স্কুল খুলে দেয়ার কথা থাকলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা আপাতত খোলা হচ্ছে না বলে জানিয়েছে সরকার।  

 প্রচুর করোনা্র টেস্ট এবং আক্রান্ত চিহ্নিত করে ভাইরাসটি নিয়ন্ত্রণে এনেছিল দক্ষিণ কোরিয়া সরকার। কিন্তু সম্প্রতি দেশটির রাজধানী সিউলের কিছু নাইটক্লাবে সমকামি সম্প্রদায়ের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়। 

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৩৬ জন। মারা গেছেন ২৫৮ জন। 

ইত্তেফাক/এআর