জয়পুরহাটের পাঁচবিবিতে নতুন করে আরও দুই নারীসহ পাঁচজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামের একই পরিবারের মৃত আলেক মিয়ার পুত্র আসমান আলী (৭০), তার পত্র নুর আলম (৪৫), তার পুত্রবধূ মাহবুবা আক্তার (৩৮)। অপর দুজন হলেন নন্দইল গ্রামের মহিনুর ইসলামের ছেলে শিহাবুল ইসলাম সৈকত (১৭) ও সমসাবাদ গ্রামের নিপেন চন্দ্রের স্ত্রী স্বপ্না বালা (৫৫) ।
করোনা আক্রান্তরা ঢাকা, নারায়নগঞ্জ ও সনাতনধর্মাম্বীদের তীর্থস্থান ভারতের গয়া-কাশী থেকে বাড়িতে ফিরে সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন। আজ মঙ্গলবার করোনা শনাক্তের কথা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সহিদ হোসেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৮ ও ৯ মে ৩১ জনের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব ও রোগ নির্ণয় গবেষণা প্রতিষ্ঠান ঢাকায় (আইইডিসিআর) পাঠানো হয়। গতকাল সোমবার রাতে ২৬জনের নেগেটিভ ও ৫ জনের পজেটিভ রিপোর্ট আসে।
ইত্তেফাক/এএম