দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২২ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সব মিলিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭৮ জনে। তবে নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩৩ জন।আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যই ৮৬৫ জন।সোমবার এই সংখ্যা ছিল ৮১০ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দু’জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুনঃ এই সময়ে ঈদ ফ্যাশন
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১১৫৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪ হাজার ৯৬১ জনকে। এ পর্যন্ত ২৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল এই সংখ্যা ছিল ১৬৫ জনে।
জানা গেছে, আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসার জন্য পুলিশের রাজারবাগ হাসপাতালের পাশাপাশি ২৫০ শয্যাবিশিষ্ট বেসরকারি ইমপালস হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে সেখানে চিকিৎসা শুরু হয়েছে। ছয়টি বিভাগীয় শহরে হাসপাতাল ভাড়া করে সেখানেও প্রয়োজনীয় সুবিধা যুক্ত করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম