বিজ্ঞান
মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক
দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয় কুমিল্লা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠ্যবইয়ের “রাসায়নিক বিক্রিয়া” অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরা হলো।
১. মৌলের পুরো নামের সংক্ষিপ্তরূপকে কী বলে?
ক. সংকেত খ. প্রতীক
গ. মূলক ঘ. বিক্রিয়া
২. H2O এর পারমাণবিক ভর কত?
ক. ১৮ খ. ২০ গ. ৮ ঘ. ১৬
৩. এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত?
ক. ১১৯ টি খ. ১০৯ টি গ. ১১৮ টি ঘ. ১২০ টি
৪. কোনটি ধাতু?
ক. অক্সিজেন খ. ফসফরাস
গ. কার্বন ঘ. সোডিয়াম
৫. রাসায়নিক বিক্রিয়ায় কোনটি আবশ্যক?
ক. যোজনী খ. স্পর্শ
গ. গণনা ঘ. মৌলের পরিমাণ
৬. রাসায়নিক বিক্রিয়ায় সবসময় কী ঘটে?
ক. তাপ শক্তি উত্পন্ন হয়
খ. শক্তি সংরক্ষিত হয়
গ. শক্তি সংরক্ষিত থাকে না
ঘ. গতিশক্তি উত্পন্ন হয়
৭. রাসায়নিক বিক্রিয়ার কয়টি অংশ থাকে?
ক. ২ টি খ. ৩ টি গ. ৪ টি ঘ. ৫ টি
৮. কোনটি অধাতু?
ক. আয়োডিন খ. পটাসিয়াম
গ. আয়রণ ঘ. লিথিয়াম
৯. S + O2 = SO2 বিক্রিয়াটি কোন ধরণের?
ক. বিয়োজন খ.দ্বি-বিয়োজন
গ. সংযোজন ঘ. প্রতিস্থাপন
১০. সালফারের বর্ণ কেমন?
ক. সাদা খ. নীল
গ. কমলা ঘ. হলুদ
১১. CaCO3 প্রস্তুতিতে প্রয়োজন-
i. CaO ii. CO2 iii CO
নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i , ii ও iii
১২. মোমের দহণে-
i. রাসায়নিক পরিবর্তন হয় ii. ভৌত পরিবর্তন হয়
iii. কোনো পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i , ii ও iii