কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ভোলা জেলার তিনটি হাসপাতালকে উইস্ক কেবিন (নমুনা সংগ্রহের বুথ) দিল দেশের শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। সম্প্রতি প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলামের কাছে দুইটি উইস্ক কেবিন হস্তান্তর করা হয়। অন্যদিকে রবিবার ভোলা সদর হাসপাতালকে একটি কেবিন প্রদান করা হয়। ভোলা জেলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী উইস্ক কেবিনটি গ্রহণ করেন। তাছাড়া সোমবার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি করে উইস্ক কেবিন প্রদান করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি