দেশের কিছু এলাকায় লোকালয়ে বানর দেখা যায়। মাদারীপুরের চরমুগরিয়া তার মধ্যে একটি। নিরীহ প্রাণী বানর। কেউ খাবার দিলে খায়। না দিলে খায় না। এদিক ওদিক ছুটে বেড়ায়। সম্প্রতি চরমুগরিয়া কলেজ রোড এলাকায় ১৫টির মতো বানর হত্যা করা হয়েছে। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেন বানরগুলোকে হত্যা করা হবে? এ কেমন নিষ্ঠুরতা? মানুষ এত নিষ্ঠুর হবে কেন? যেখানে করোনার এই দুর্যোগকালে সবাই এগিয়ে আসছে। একে অন্যকে সহায়তা করছে। সেখানে একি কা্ল? এমন মনুষ্যত্ব্বহীন, বিবেকবর্জিত কাজ সত্যিই দুঃখজনক। ঐ এলাকায় বানরদের বসবাসের ইতিহাস শত বছরের। যারা বানর হত্যা করেছে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পরিশেষে, প্রকৃত দোষীদের শাস্তি হোক—সেই দাবি জানাচ্ছি।
মুহাম্মদ শফিকুর রহমান, মিরপুর ১২, ঢাকা