অভুক্ত পশুপাখিদের প্রতি সদয় হোন

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশসহ গোটা বিশ্ব অবরুদ্ধ। মানুষের পাশাপাশি পশুপাখিও অসহায় হয়ে পড়েছে। পথেঘাটে মানুষের যাতায়াত সীমিত, বন্ধ হোটেল রেস্তোরাঁ। ডাস্টবিনে খাবারের উচ্ছিষ্ট নেই বললেই চলে। তাই কুকুর, বেড়াল, কাক পড়েছে মহাসংকটে। অনাহারে শহরের অলিগলি ঘুরছে খাবার সন্ধানে। অভুক্ত পশুপাখিগুলো ক্ষুধা-যন্ত্রণার কথা করো কাছে প্রকাশ করতে পাচ্ছে না। অনেকক্ষেত্রে হিংস্র আচরণ করছে এরা। করোনা মহামারিতে আমাদের চারপাশে বিচরণকারী প্রাণিকুলের খাদ্যব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের পশুপাখির এই অভুক্ত দশায় খাবার বিতরণ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সিটি করপোরেশন থেকে বেওয়ারিশ প্রাণিকুলের খাবার সংস্থানের উদ্যোগ নেওয়া জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মানুষের জন্য সাহায্য নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছি, তেমনি অসহায় পশুপাখিদেরও খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। মানুষের টিকে থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাকারী প্রাণীকুলকে রক্ষা একান্ত জরুরি।

মো. সাইমুন

শিক্ষার্থী, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম