জামালপুরে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব চালু

জামালপুর প্রতিনিধি

জামালপুরে মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত শনাক্তের জন্য রিয়েল টাইম পলিমারেজ চেইন রি-অ্যাকশন(আরটি-পিসিআর) ল্যাবরেটরি চালু করা হয়েছে।

এ উপলক্ষ্যে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ল্যাব চালুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। জামালপুরের জেলা প্রশাসক  মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম এমপি। উদ্বোধক ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি ছিলেন জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন প্রমুখ।