দৈনিক ইত্তেফাকের সাবেক প্রেসকর্মী মো. আনসার আলী (৮৬) গতকাল সোমবার ভোর ৫টায় কলতাবাজার নিজ বাসায় হূদেরাগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজেউন)। বেলা ১১টায় কলতাবাজার বড়ো মসজিত প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে কলতাবাজার টিকাটুলি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক
মো. আনসার আলীর মৃত্যুতে দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আমীর মুহম্মদ, উপ-ইউনিট প্রধান আনিস মণ্ডল, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।