মানিকগঞ্জের সাটুরিয়া থেকে পালানো করোনা রোগীকে ঢাকার গাবতলী থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উদ্ধারের পর তাকে মানিকগঞ্জ সদর হাসপতালে ভর্তি করেছে সাটুরিয়া উপজেলা প্রশাসন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, উপজেলার খলিলাবাদ গ্রামের ওই ব্যক্তি (৫৫) গাবতলী থেকে করোনা উপসর্গ নিয়ে গত শনিবার (৯ মার্চ) বাড়িতে আসেন। রবিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারে পাঠালে সোমবার (১১ মে) তার পজিটিভ রিপোর্ট আসে।
আরও পড়ুন: সীমিত আকারে খুলছে পশ্চিমাঞ্চল রেল, মানতে হবে ১৯ নির্দেশনা
করোনা শনাক্তর খবর পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাকে ঢাকার গাবতলীর ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
ইত্তেফাক/এসি