রংপুরে পুলিশ-নার্সসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

রংপুরে গত ২৪ ঘণ্টায় পুলিশ, নার্সসহ নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এনিয়ে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৭ জনে।

মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন : চুয়াডাঙ্গায় আরও ৫ জন করোনা আক্রান্ত

তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর জেলায় ৪ জনের নমুনায় করোনা শনাক্তের পজেটিভ ফল এসেছে। এরা হলেন, পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স (৩০), পীরগাছা থানার এক পুলিশ সদস্য (৪৬), রংপুর মেডিকেল কলেজের ক্লিনার (৩৮) ও জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারী (২৯)।


ইত্তেফাক/ইউবি