করোনা ভাইরাস (কোভিড -১৯) এর সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথেই করোনা আক্রান্ত সশস্ত্র বাহিনী সদস্যদের চিকিত্সা ব্যবস্থার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে ঢাকা সিএমএইচসহ সকল সেনানিবাসের সিএমএইচসমূহে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। অদ্যাবধি ঢাকা সিএমএইচে সশস্ত্র বাহিনীতে কমর্রত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক/অসামরিক সদস্য ও তাদের পরিবারবর্গ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ৮৮ জন আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে স্ব-স্ব আবাসস্থলে ফিরে গেছেন। ভর্তি থাকা অপর রোগী সুস্থ রয়েছেন। এ পর্যন্ত ৬ জন মৃত্যুবরণ করেন। তারমধ্যে ৪ জন ৭০ বছর ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত এবং ২ জন কর্মরত সেনা সদস্য। যারা প্রত্যেকেই অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সশস্ত্র বাহিনীর প্রাধিকৃত সদস্য ও তাদের পরিবারবর্গের করোনা ভাইরাস পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে (এএফআইপি) ৩ টি এবং অন্যান্য সেনানিবাসে অবস্থিত সিএমএইচে ১০ টি আরটি-পিসিআর মেশিন বিদ্যমান আছে।