করোনা জয় করলেন আরও ২৩ পুলিশ সদস্য

উন্নত চিকিত্সা, নিবিড় পরিচর্যা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বক্ষণিক তত্ত্বাবধানের ফলে ক্রমেই সুস্থ হয়ে উঠছেন করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা। করোনা ভাইরাসের সাথে লড়াই করে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন আরও ২৩ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে মঙ্গলবার  কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। করোনা ভাইরাস (কভিড-১৯) পজেটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।

সরকারের আইইডিসিআর এর চিকিত্সা প্রটোকল অনুযায়ী এ ২৩ পুলিশ সদস্যের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিত্সকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠা এসব পুলিশ সদস্যকে ফুল দিয়ে বিদায় জানান।

উল্লেখ্য, এ যাবত্ করোনা আক্রান্ত মোট ২৯৮ জন পুলিশ সদস্য সুস্থ্য হয়েছেন।