মৃত্যুবার্ষিকী

আমিনা বশীর

বাংলাদেশের আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃত্ শিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আমিনা বশীরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৩ মে বুধবার। এ উপলক্ষ্যে পারিবারিকভাবে কোরআনখানি, দোয়া মাহফিল ও গরিব মানুষদের খাবার দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আমিনা বশীর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড আগামী জুলাই মাসে চতুর্থ বার্ষিক বক্তৃতার আয়োজন করবে। আমিনা বশীরের রুহের মাগফেরাত কামনায় আত্মীয় ও শুভানুধ্যায়ীদের দোয়া করতে পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। তিনি মেয়ে মুনিরা বশীর, মুনিজা বশীর, ছেলে মেহরাজ বশীরসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন।