প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বিদেশি পর্যবেক্ষকদের মতবিনিময় আজ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিদেশি পর্যবেক্ষকদের এক মতবিনিময় সভা আজ সোমবার বিকাল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে। বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন কেমন দেখছেন, তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীও নির্বাচনের সার্বিক অবস্থার ব্যাখ্যা দিবেন।