ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে আরেক বাংলাদেশির মৃত্যু

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের নাম লোকমান হাওলাদার (৩০)। তিনি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চর নসনা গ্রামের কালাচান হাওলাদারের ছেলে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বমোট বাংলাদেশি মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ জন।

মঙ্গলবার দেশটির বাণিজ্যিক শহর মিলানের মানজাগাল্লি হাসপাতালে স্থানীয় সময় সকাল আটটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান লোকমান।

এবিষয়ে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার দুঃখ প্রকাশ করে বলেন, এ মহামারি থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সেইসাথে দেশটিতে বসবাসরত সকল বাংলাদেশিদের সরকারের সকল নিয়ম-নীতি মেনে চলার অনুরোধ জানান।

ইত্তেফাক/এসি