ভাণ্ডারিয়ার তেলিখালীতে দুইজনের করোনা শনাক্ত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তৃতীয় বারের মত উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়নে দুই জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা.এইচ এম জহিরুল ইসলাম।

জানা গেছে, গত কয়েকদিন আগে ওই দুই ব্যক্তি ঢাকা থেকে বাড়ি আসার পরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এবং তাদের রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা হাসপাতাল মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসায় ঐ রাতেই উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ওই বাড়ি সহ সংলগ্ন এলাকার আরও ২২টি বাড়ি লক ডাউন করা হয় ও পার্শ্ববর্তী এলাকার লোকজনকে অতি সতর্কতার সাথে চলাফেরার নির্দেশ দেয়া হয়।

টিএইচএ জহিরুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য সেবা সহ ওই সকল পরিবারে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। এই নিয়ে এ উপজেলায় ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো।

ইত্তেফাক/এমআরএম