মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অনেক অগ্রগতি হয়েছে। তিনি বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দীর্ঘ এবং ভাল আলোচনা হয়েছে। শনিবার এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, খুব ভালভাবে চুক্তির বিষয়টি এগিয়ে চলছে। চুক্তি যদি হয় তাহলে এটা সমন্বিত এবং সববিষয় এতে অন্তর্ভূক্ত থাকবে। শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ হয় বলে চীনা মিডিয়া জানিয়েছে। শি ট্রাম্পকে বলেছেন, দুই দেশের প্রতিনিধি দল আলোচনা করছে এবং ঐকমত্যের ভিত্তিতে চুক্তি করতে কাজ করছে। -রয়টার্স