রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনার জন্য মস্কোর দরজা খোলা। তিনি গতকাল রবিবার নতুন বছর উপলক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে লেখা এক চিঠিতে এই কথা বলেছেন। ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের স্থিতিশীলতা বজায় রাখা ও নিরাপত্তার জন্য দুই দেশের সম্পর্ক উন্নত করা গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কয়েকবার বৈঠকের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। সর্বশেষ আর্জেন্টিনায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প শেষ মুহূর্তে বাতিল করেন। -রয়টার্স