ঝালকাঠির নলছিটিতে জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা নিয়ে ঢাকা থেকে আসা এক যুবকের (৩৬) মৃত্যু হয়েছে। বুধবার (১৩মে) সকালে উপজেলার ভোজপুর এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
করোনা উপসর্গে তার মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার নমুনা সংগ্রহ করে। তবে চিকিৎসকরা জানিয়েছে, টাইফয়েডের কারণে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, গত ৮ মে অসুস্থ অবস্থায় ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন তিনি। তার অবস্থার অবনতি হলে বুধবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্বাস্থ্য বিভাগের কর্মীরা মৃত যুবকের নমুনা সংগ্রহ করে। নির্ধারিত একটি সেচ্ছাসেবী টিম তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করে।
আরো পড়ুন: পটুয়াখালীতে ১১’শ জেলের মাঝে চাল বিতরণ
নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলী পারভীন বলেন, ‘টাইফয়েডের কারণে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। সে বাড়িতে আসার আগে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। করোনার কোন উপসর্গ ছিল না। তবে স্থানীয় লোকজনের অনুরোধের কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।’
ইত্তেফাক/এএএম