ময়মনসিংহের ত্রিশালে একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে বিষ প্রয়োগের ফলে এ ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
জানা গেছে, ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী নামাপাড়া গ্রামে ত্বাকী মৎস্য খামারে দেড় একর জমির একটি পুকুরে গত মঙ্গলবার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা প্রায় ৪৪ হাজার মনোসেক্স তেলাপিয়া মারা যায়। এঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান খামারের মালিক।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে পোশাক শিল্পের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
খামারের মালিক মতিউর রহমান সাখাওয়াত জানান, মাছ মেরে ফেলার ঘটনায় ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান মৎস্য খামারটি পরিদর্শন করেছে।
ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান,এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এএএম