মৃত্যুমিছিল অব্যাহত। সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাছে আক্রান্তের সংখ্যা। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসেছে । এই বিপদ ঠেকানোর একমাত্র উপায় লক ডাউন আর বজায় রাখতে হবে সামাজিক দুরত্ব। প্রায় গোটা বিশ্বই লকডাউনে। তাই এখন সকলেই বাড়িতে থাকছে। সময় কাটাচ্ছে পরিবারের সঙ্গে। প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। তাই বাড?িতে থাকতে থাকতে অনেকেই বোর হয়ে গিয়েছেন। আপনার মনোরঞ্জন করতে, সময় কাটাতে সাহায্য করতে আর সবার মন থেকে কিছুটা দুশ্চিন্তা কাটাতে গুগল ডুডল একটি সিরিজ শুরু করেছে যেখানে ফিরিয়ে আনা হচ্ছে জনপ্রিয় পুরনো ডুডল গেমগুলি। ডুডলের ট্যাগলাইন - স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম। আর এই সিরিজের আজ শেষ দিন। আজকে ঘরে বসে জনপ্রিয় গেম Pac-man খেলার অবকাশ দিচ্ছে ডুডল।