পিসিবির চুক্তিতে নেই আমির-ওয়াহাব

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিন পেস বোলার—মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও হাসান আলী। এই চুক্তিতে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’-তে নেমে এসেছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। অন্য দিকে শাহীন আফ্রিদি ও আজাহার আলী ‘বি’ থেকে প্রমোশন পেয়ে ‘এ’ ক্যাটাগরিতে গেছেন।

‘এ’ ক্যটাগরিতে বাবর আজম আছেন আগে থেকে। এই ক্যাটাগরিতে ১.১ মিলিয়ন পাকিস্তানি রুপি বেতন দেওয়া হবে। পিসিবি এবার ‘এমার্জিং’ বলে নতুন একটা ক্যাটাগরি চালু করেছে। এখানে হায়দার আলী, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ সুযোগ পেয়েছেন। নাসিম শাহ প্রথম ডাক পেয়েই ‘সি’ ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন।