কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের কামারখন্দে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে ব্যবসা পরিচালনা করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার জামতৈল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার সরকারি নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে ব্যবসা পরিচালনা করায় জামতৈল বাজারের পাঁচ ব্যবসায়ীকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।