ঝালকাঠি-১: বেসরকারি ফলে নৌকার প্রার্থী হারুন জয়ী

ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী বজলুল হক হারুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার ভোটগ্রহণের পর ঘোষিত ফলে বজলুল হক হারুন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৩১ হাজার ৫২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৫১ ভোট।

ইত্তেফাক/কেআই