পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রবিবার রাতে প্রাথমিক ফলাফলে জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব ১ লাখ ৮৮ হাজার ৮১২ ভোট পেয়েছেন। আর বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ৬ হাজার ১৮৫ ভোট।
উল্লেখ্য, রাঙ্গাবালী উপজেলার ৫টি এবং কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৪৬জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৭৮৯জন এবং মহিলা ১ লাখ ২৪ হাজার ২৫৭ জন। ভোট কেন্দ্র ১০৯টি।
ইত্তেফাক/নূহু