যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কর্মরত বাংলাদেশি ফার্মাসিস্ট শহিদুর রহমান (৭০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার রাতে মারা গেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, চার ভাই ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. এস এম মশিউর রহমানের ছোটো ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী তিনি। ১৯৭৩ সাল থেকে তিনি নিউ ইয়র্কে বসবাস করতেন। তার বাড়ি ফেনীর পৌর এলাকার স্টেডিয়াম রোডে।