চট্টগ্রামে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দুস্থ লোক জনকে সহায়তার জন্য ‘এক মিনিটের বাজার’ নামে এক ব্যতিক্রমধর্মী কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বুধবার নগরীর দামপাড়া এলাকার জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে এই বাজারের কার্যক্রম উদ্বোধন করেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ডাইরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী। দুই ঘণ্টার বাজারে ১ হাজারের বেশি পরিবারের জন্য বিনামূল্যে মাস্ক, সাবান, চাল ও শাকসবজি বিতরণ করা হয়। বিনামূল্যে প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে বাজারে আসা লোক জন হাসিমুখে ঘরে ফিরে যান। ২৪ পদাতিক ডিভিশনের কর্মকর্তা মেজর সাঈদ ইত্তেফাককে বলেন, চট্টগ্রামের দরিদ্র মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সপ্তাহে আরো দুই দিন এই বাজারের আয়োজন করা হবে।