কানাডায় করোনায় মারা গেলেন ড. আবদুর রউফ

বিশ্ব বরেণ্য সমাজবিজ্ঞানী কুমিল্লার দেবিদ্বারের প্রফেসর ড. কাজী আবদুর রউফ (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। ইতোপূর্বে কানাডায় আরো সাত বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

উল্লেখ্য, প্রফেসর ড. আবদুর রউফ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রে প্রিসটন বিশ্ববিদ্যালয়, নোবেল বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন। তিনি জাতিসংঘের আন্তর্জাতিক ত্রাণ তহবিল সংস্থার পরিচালক ছিলেন।