সাতক্ষীরা ১: বেসরকারি ফলে নৌকার মুস্তফা লুৎফুল্লাহ জয়ী

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে ৩,৩১,৪০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬,৯০২ ভোট।

আরো পড়ুন: বাগেরহাট-২: বেসরকারি ফলে জয়ী শেখ তন্ময়

এ আসন থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচিত হন মুস্তফা লুৎফুল্লাহ। ওই নির্বাচনে হামুস্তফা লুৎফুল্লাহর নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান। নির্বাচনে মোট ভোট পড়েছিলো ১১৫৮১৩টি। এর মধ্যে ৯২,২০০ ভোট পেয়ে হাফিজুর রহমান সাংসদ নির্বাচিত হন, যা মোট ভোটের ৭৯.৬ শতাংশ ছিলো। স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন ২৩,৬১৩ ভোট।

ইত্তেফাক/বিএএফ